Class 4 Math-অধ্যায় ১৩ঃ চতুর্থ শ্রেণি-রেখা এবং কোণ

Class 4 math BD, Class four math solution bd, class 4 math pdf download, চতুর্থ শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ১৩ রেখা এবং কোণ।

রেখা ও কোণ

১৩.১ রেখা


১. আমাদের চারপাশের লম্ব রেখাসমূহ খুঁজে বের কর।

সমাধানঃ আমাদের চারপাশে অনেক কিছু রয়েছে যাতে আমরা লম্ব রেখা খুঁজে পাই। যেমনঃ জানালা, বইয়ের তাক, মই, দরজা ইত্যাদি।


২. নিচের ছবিগুলোতে পরস্পর ছেদ করবেনা বা মিলিত হবে না এমন কোন রেখা রয়েছে কি?




সমাধানঃ 
হ্যাঁ রয়েছে, গ চিত্রে দুইটি রেখা একে অপরকে ছেদ করবে না কারন রেখাদ্বয় সমান্তরাল আর সমান্তরাল রেখাদ্বয় সব সময় একে অপর থেকে সমান দূরত্বে থাকে এবং কখনো একে অপরের সাথে মিলিত হয় না। যেমন-রেললাইন।


১. আমাদের চারপাশে সমান্তরাল রেখাসমূহ খুঁজে বের কর।

সমাধানঃ

আমাদের চারপাশে সমান্তরাল রেখাসমূহ নিন্মরূপঃ
রেললাইন, দেওয়াল, মই, দরজা, জানাল ইত্যাদি।

১৩.২ কোণ


১. ৩০০,৪৫০,৬০০ এবং ৯০০ কোন খুঁজে বের করঃ



সমাধানঃ
কোণ ক পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-
(i)                 চাঁদার কেন্দ্রবিন্দুকে ক শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)               কখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)             কগ বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ ক এর পরিমাপ ৪৫০

কোণ খ পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-
(i)                 চাঁদার কেন্দ্রবিন্দুকে খ শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)               খগ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)             খক বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ খ এর পরিমাপ ৬০০

কোণ গ পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোন পরিমাপ করি-
(i)                 চাঁদার কেন্দ্রবিন্দুকে গ শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)               গখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)             গক বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ গ এর পরিমাপ ৯০০

কোণ ঘ পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-
(i)                 চাঁদার কেন্দ্রবিন্দুকে ঘ শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)               ঘখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)             ঘক বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ ঘ এর পরিমাপ ৩০০


২. কোণগুলোর আকৃতি পরিমাপ করঃ




সমাধানঃ
কোণ ক পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-
(i)              চাঁদার কেন্দ্রবিন্দুকে ক শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)                কখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iiii)              কগ বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ ক এর পরিমাপ ৫৫০

কোণ খ পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-
(i)              চাঁদার কেন্দ্রবিন্দুকে খ শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)                খঘ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)              খগ বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ খ এর পরিমাপ ২০০

কোণ গ পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোন পরিমাপ করি-
(i)              চাঁদার কেন্দ্রবিন্দুকে গ শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)                গখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)              গঘ বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ গ এর পরিমাপ ৯০০

কোণ ঘ পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-
(i)              চাঁদার কেন্দ্রবিন্দুকে ঘ শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)                ঘখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)              ঘগ বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ ঘ এর পরিমাপ ১২৫০

কোণ ঙ পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-
(i)                 চাঁদার কেন্দ্রবিন্দুকে ঘ শীর্ষবিন্দুতে স্থাপন করি।
(ii)               ঙখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।
(iii)             ঙগ বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাথ নিই।
সুতরাং কোণ ঘ এর পরিমাপ ১৮০০


৩. নিচের ত্রিকোণী সেটের কোণগুলো পরিমাপ করি।

সমাধানঃ

প্রদত্ত কোণগুলোর পরিমাপ নিচে দেখানো হলোঃ



৩. নিচের নির্দেশিত পরিমাপের কোণগুলো আঁকঃ

(ক) ৩০০  (খ)৭৫০  (গ)৯০০   (ঘ)১৩৫০   (ঙ)১৮০০

সমাধানঃ

(ক) ৩০০  কোণ নিচে আঁকা হলোঃ


অঙ্কনের বিবরণঃ
(i) খগ যেকোনো সরলরেখা আঁকি।
(ii) খ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং খগ রেখাকে ০° বরাবর মিলাই।
(iii) খগ রেখার বামপাশে ৩০° পরিমাপে একটি বিন্দু ক নিই।
(iv) চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে খ বিন্দু পর্যন্ত রেখা টানি।
তাহলে, ∠কখগ=৩০° পাওয়া গেল।

(খ) ৭৫০  কোণ নিচে আঁকা হলোঃ




অঙ্কনের বিবরণঃ
(i) কখ যেকোনো সরলরেখা আঁকি।
(ii) ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং কখ রেখাকে ০° বরাবর মিলাই।
(iii) কখ রেখার বামপাশে ৭৫° পরিমাপে একটি বিন্দু গ নিই।
(iv) চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে গ বিন্দু পর্যন্ত রেখা টানি।
তাহলে, ∠খকগ=৭৫° পাওয়া গেল।

(গ) ৯০০  কোণ নিচে আঁকা হলোঃ



অঙ্কনের বিবরণঃ
(i) কখ যেকোনো সরলরেখা আঁকি।
(ii) ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং কখ রেখাকে ০° বরাবর মিলাই।
(iii) কখ রেখার বামপাশে ৯০° পরিমাপে একটি বিন্দু গ নিই।
(iv) চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে গ বিন্দু পর্যন্ত রেখা টানি।
তাহলে, ∠খকগ=৯০° পাওয়া গেল।

(ঘ) ১৩৫০  কোণ নিচে আঁকা হলোঃ



অঙ্কনের বিবরণঃ
(i) খগ যেকোনো সরলরেখা আঁকি।
(ii) খ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং খগ রেখাকে ০° বরাবর মিলাই।
(iii) খগ রেখার বামপাশে ১৩৫° পরিমাপে একটি বিন্দু ক নিই।
(iv) চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে খ বিন্দু পর্যন্ত রেখা টানি।
তাহলে, ∠কখগ=১৩৫° পাওয়া গেল।

(ঙ) ১৮০০  কোণ নিচে আঁকা হলোঃ



অঙ্কনের বিবরণঃ
(i) কখ যেকোনো সরলরেখা আঁকি।
(ii) ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং কখ রেখাকে ০° বরাবর মিলাই।
(iii) কখ রেখার বামপাশে ১৮০° পরিমাপে একটি বিন্দু গ নিই।
(iv) চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে গ বিন্দু পর্যন্ত রেখা টানি।
তাহলে, ∠খকগ=১৮০° পাওয়া গেল।


৪. লুকায়িত কোণগুলো খুঁজে বের করঃ



সমাধানঃ
১ম চিত্রে, ৩০০ কোণ ও লুকায়িত কোণ একে অপরের পূরক কোণ।
অতএব, লুকায়িত কোণ=৯০০-৩০০=৬০০
২য় চিত্রে,
লুকায়িত কোণ ও ১১০০ কোণ একে অপরের সম্পূরক কোণ।
অতএব, লুকায়িত কোণ=১৮০০-১১০০=৭০০


৫. পরিমাপ না করে ∠ক,∠খ,∠গ,∠ঘ এবং ∠ঙ নির্ণয় করঃ



সমাধানঃ
∠ক নির্ণয়ঃ
∠ক ও ৬০০ পরিমাপের কোণ পরস্পর সম্পপূরক কোণ।
∴ ∠ক+৬০০=১৮০০
বা, ∠ক=১৮০০-৬০০
বা, ∠ক=১২০০

∠খ নির্ণয়ঃ

∠খ সমকোণ হওয়ায় ∠খ=৯০০

∠গ নির্ণয়ঃ

∠গ ও ২০০ পরিমাপের কোণ পরস্পর পূরক কোণ।
∴ ∠গ+২০০=৯০০
বা, ∠গ=৯০০-২০০
বা, ∠গ=৭০০

∠ঘ নির্ণয়ঃ

∠ঘ ও ৪০০ কোণ পরস্পর বিপ্রতীপ কোণ।
∴ ∠ ঘ=৪০০

∠ঙ নির্ণয়ঃ

∠ঙ ও ৪০০ পরিমাপের কোণ পরস্পর সম্পপূরক কোণ।

∴ ∠ঙ+৪০০=১৮০০
বা, ∠ঙ=১৮০০-৪০০
বা, ∠ঙ=১৪০০


৬. ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটা দ্বারা সৃষ্ট কোণগুলো বল।



সমাধানঃ
(১) নং ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটা দ্বারা সৃষ্ট কোণ সমকোণ।
(২) নং ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটা দ্বারা সৃষ্ট কোণ সূক্ষ্মকোণ।
(৩) নং ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটা দ্বারা সৃষ্ট কোণ সরলকোণ।
(৪) নং ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটা দ্বারা সৃষ্ট কোণ সূক্ষ্মকোণ।

১৩.৩ অনুশীলনী


১. নিচের কোণগুলো নামকরণ করঃ



সমাধানঃ
প্রদত্ত কোণগুলোর নামকরণ করা হলোঃ
কোণ                            নাম
∠ক                              স্থূলকোণ
∠খ                               সমকোণ
∠গ                               সরলকোণ
∠ঘ                               সূক্ষ্মকোণ

২. একটি চাঁদা দিয়ে কোণগুলো পরিমাপ করঃ



সমাধানঃ
কোণ ক পরিমাপকরণঃ
চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-

(vii)            চাঁদার কেন্দ্রবিন্দুকে ক শীর্ষবিন্দুতে স্থাপন করি।

(viii)          কখ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।

(ix)              কগ বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাঠ নিই।

সুতরাং কোণ ক এর পরিমাপ ১৫০

কোণ খ পরিমাপকরণঃ

চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করি-

(vii)            চাঁদার কেন্দ্রবিন্দুকে খ শীর্ষবিন্দুতে স্থাপন করি।

(viii)          খগ বাহুকে চাঁদার ০০ বরাবর মিলাই।

(ix)              খক বাহু চাঁদার যে দাগটির সাথে মিলিত হয় তার পাঠ নিই।

সুতরাং কোণ খ এর পরিমাপ ১১৫০


৩. নিচের কোণগুলো একটি চাঁদার সাহায্যে আঁকঃ

(ক) ২৫০   (খ) ১৭৫০ (গ) ৯০০ (ঘ) ১৮০০

(ক) ২৫০  কোণ নিচে আঁকা হলোঃ



অঙ্কনের বিবরণঃ
      (v)                খগ যেকোনো সরলরেখা আঁকি।

(vi)              খ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং খগ রেখাকে ০০ বরাবর মিলাই।

(vii)            খগ রেখার বামপাশে ২৫০ পরিমাপে একটি বিন্দু ক নিই।

(viii)          চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে খ বিন্দু পর্যন্ত রেখা টানি।

তাহলে, ∠কখগ=২৫০ পাওয়া গেল।

(খ) ১৭৫০  কোণ নিচে আঁকা হলোঃ



অঙ্কনের বিবরণঃ

(v)                খগ যেকোনো সরলরেখা আঁকি।

(vi)              ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং খগ রেখাকে ০০ বরাবর মিলাই।

(vii)            খগ রেখার বামপাশে ১৭৫০ পরিমাপে একটি বিন্দু ক নিই।

(viii)          চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে খ বিন্দু পর্যন্ত রেখা টানি।

তাহলে, ∠কখগ=৭৫০ পাওয়া গেল।

(গ) ৯০০  কোণ নিচে আঁকা হলোঃ



অঙ্কনের বিবরণঃ

(v)                খগ যেকোনো সরলরেখা আঁকি।

(vi)              খ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং কখ রেখাকে ০০ বরাবর মিলাই।

(vii)            খগ রেখার বামপাশে ৯০০ পরিমাপে একটি বিন্দু ক নিই।

(viii)          চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে খ বিন্দু পর্যন্ত রেখা টানি।

তাহলে, ∠কখগ=৯০০ পাওয়া গেল।

(ঘ) ১৮০০  কোণ নিচে আঁকা হলোঃ



অঙ্কনের বিবরণঃ

(v)                কখ যেকোনো সরলরেখা আঁকি।

(vi)              খ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং খগ রেখাকে ০০ বরাবর মিলাই।

(vii)            কখ রেখার বামপাশে ১৮০০ পরিমাপে একটি বিন্দু গ নিই।

(viii)          চাঁদা সরিয়ে ফেলে স্কেলের সাহায্যে ক থেকে গ বিন্দু পর্যন্ত রেখা টানি।

তাহলে, ∠খকগ=১৮০০ পাওয়া গেল।


৪. লুকায়িত কোণগুলো নির্ণয় করঃ



সমাধানঃ
১ম চিত্রে, লুকায়িত কোণ এবং ∠৩৫০ একে অপরের পূরক কোণ।
∴ লুকায়িত কোণ+∠৩৫০=∠৯০০
বা, লুকায়িত কোণ=∠৯০০-∠৩৫০=৫৫০

২য় চিত্রে,

ধরি, লুকায়িত কোণগুলো যথাক্রমে ∠ক, ∠খ, ∠গ
∠ক এবং ∠৪৫০ একে অপরের সম্পূরক কোণ।
∴ ∠ক+∠৪৫০=১৮০০
বা, ∠ক=১৮০০-∠৪৫০
বা, ∠ক=১৩৫০
∠খ ও ∠৪৫০ একে অপরের বিপ্রতীপ কোণ।
∴∠খ=∠৪৫০
∠গ ও ∠ক  একে অপরের বিপ্রতীপ কোণ।
∴∠ঘ=∠১৩৫০


৫. নিচের কোণগুলর পরিমাপ নির্ণয় করঃ



সমাধানঃ
∠ক এক সরলকোণ থেকে ৩০০ বড়।
∴ ∠ক=∠১৮০০+৩০০=২১০০
∠খ দুই সমকোণের সমান।
∴∠খ=∠১৮০০+∠১৮০০=৩৬০০

আবার,

∠গ, ৩৬০০ থেকে ৯০০ কম।
∴∠গ=∠৩৬০০-∠৯০০=২৭০০


৬. লম্ব ও সমান্তরাল কি তা কথায় প্রকাশ করঃ

সমাধানঃ

লম্বঃ একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যদি এরা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয়।
সমান্তরালঃ দুইটি রেখা সমান্তরাল হবে যদি তারা সবসময়ই একে অন্য থেকে সমান দুরত্বে থাকে এবং কখনোই একে অপরের সাথে না মিলে।
Make CommentWrite Comment